উপকূলীয় অঞ্চলে নৌবাহিনীর সহায়তা প্রদান

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০৩:৩২ এএম

করোনা মোকাবিলায় চট্টগ্রাম, সেন্টমার্টিন, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, খুলনা ও মোংলার প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতারসামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। গতকাল শনিবার নৌবাহিনীর সদস্যরা চট্টগ্রামের পোর্ট, বন্দর এলাকা ও সেন্টমার্টিনের ৭০০ অসহায় জেলে ও দরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করেন। এছাড়া বাগেরহাটের মোংলার দিগরাজ বাজার, বানিয়াশান্তা ও মোংলা পৌর এলাকার অসহায় ও দরিদ্র ৪০০ পরিবার এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পার্শ¦বর্তী এলাকার লালুয়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতারসামগ্রী প্রদান করেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত