মানুষকে খাদ্যসেবা দিচ্ছে রংধনু গ্রুপের ‘জনবান্ধব গাড়ি’

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১২:০১ এএম

‘স্বল্পমূল্যে তাড়াতাড়ি, খাবার যাবে আপনার বাড়ি’Ñ এই সেøাগান নিয়ে রংধনু গ্রুপের  চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের নির্দেশে রমজান মাসজুড়ে মানবতার সেবায় খাদ্যসামগ্রী বিতরণে রংধনু গ্রুপের ‘জনবান্ধব গাড়ি’ এ পর্যন্ত উপজেলার ৫০ হাজার বাসিন্দাকে খাদ্যসেবা দিয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার দিনব্যাপী উপজেলার তারাবো পৌরসভায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাজার মূল্যের অর্ধেক দামে খাদ্য সহায়তা প্রদানকারী ‘জনবান্ধব গাড়ি’র ব্যবস্থাপনায় রয়েছেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে  নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান।

জানা যায়, এবার রমজান মাসজুড়ে ইফতার ও খাবারের সামগ্রী নিয়ে রংধনু গ্রুপের আয়োজন ‘জনবান্ধব গাড়ি’ সমগ্র উপজেলার নিম্নআয়ের মানুষকে বাজারমূল্যের অর্ধেক দামে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। পহেলা রমজান থেকে এই গাড়ি উপজেলার বিভিন্ন এলাকার ৫০ হাজার পরিবারকে বাজার মূল্যের অর্ধেক দামে চাল ডাল তেল ছোলা আলু ও পেঁয়াজ দিয়ে আসছে।

রবিবার সকালে জনবান্ধব কর্মসূচির কয়েকটি গাড়ি তারাবো পৌরসভার পৌর বাজারের দক্ষিণপাড়া, হাটিপাড়া বৌবাজার, বরপা, শান্তিনগর, বরাবো, কান্দাপাড়া, রূপসী ও মাসাবো এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত