ডিএনসিসি করোনা হাসপাতাল

যুক্ত হচ্ছেন আনসারের ৩০ জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট

আপডেট : ০৪ মে ২০২১, ০৩:২২ এএম

সম্প্রতি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। নতুন এ বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিজ উদ্যোগে বাহিনীর ৩০ জন মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে গত ১ মে থেকে করোনা রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত করেছে। এর আগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হতে বছরমেয়াদি করোনা রোগীসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবার প্রশিক্ষণ গ্রহণ করেন তারা।

.করোনাভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে লকডাউন বাস্তবায়ন, করোনা আক্রান্তদের বাসায় সতর্কতামূলক লাল পতাকা উত্তোলন, বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা প্রদান, নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করে আসছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত