সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ০৫ মে ২০২১, ০৭:২১ এএম

সিলেটের জৈন্তাপুর সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক মকবুল আলী (২৮) নিহত হয়েছেন। তিনি উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের জামাল মিয়ার ছেলে। ধারণা করা হচ্ছে, ভারতীয় খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জৈন্তাপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে চোরাপথে ভারতীয় মোবাইল ফোনের চালান আনতে সে দেশে প্রবেশ করে কয়েকজন বাংলাদেশি। এ সময় ভারতীয় খাসিয়ারা গুলি ছুড়লে মকবুল আলী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। মকবুলের লাশ তার সঙ্গীরা সীমান্তের জিরো লাইনে রেখে আসেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত