সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার খালকুলা এলাকায় হাটিকুমরুল- বনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান (৩৫) নাটোরের বাগাতিপাড়া উপজেলার হাটগোবিন্দপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, মনিরুজ্জামান মোটরসাইকেলে খালকুলা সেতু এলাকায় পৌঁছালে পেছন থেকে এসে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
