ভারতের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন।
বিজেপির পক্ষ থেকে তার নাম প্রস্তাব করেছিলেন খোদ মুকুল রায়। ২২ জন তাকে সমর্থন করেন।
গুরুত্বপূর্ণ এই পদে মুকুল আসবেন কি না, সেটি নিয়ে আলোচনা ছিল। তবে ভারতীয় গণমাধ্যম বলছে, আর কারও নামের প্রস্তাবই আসেনি।
শুভেন্দুকে এবার ‘জায়ান্ট কিলার’ বলা হচ্ছে। তৃণমূলের পোস্টার মমতার মতো নেত্রীকে হারিয়ে চমক দেখিয়েছেন তিনি।
করোনা পরিস্থিতিতে সোমবার মাত্র ছয় মিনিটের মধ্যে শেষ হয় বিধানসভার নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান।
এদিন জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ভার্চুয়ালি যোগ দেন মমতার পূর্ণমন্ত্রীরা।
এরপর একসঙ্গে শপথ নেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। সব শেষে একসঙ্গে শপথ নেন প্রতিমন্ত্রীরা। রাজভবন থেকে জানানো হয়েছে, করোনার বিধিনিষেধের কারণে আলাদা করে নয়, এক সঙ্গে সবার শপথ হয়েছে।
উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগেই হাজির হয়েছিলেন তৃণমূলের বিধায়ক ও সাংসদরা। উপস্থিত হলেন রাজ্যপাল।
এবারের মন্ত্রিসভায় নতুন মুখ বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, হুমায়ুন কবীর, অখিল গিরি, রত্না দে নাগ, বুলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি।
