ঢামেককে চিকিৎসা সরঞ্জাম-ওষুধ প্রদান আইসিডিডিআর,বির

আপডেট : ২০ মে ২০২১, ০৫:৪৫ এএম

গুরুতর করোনা রোগীদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে গতকাল বুধবার জরুরি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রদান করেছে আইসিডিডিআর,বি। যুক্তরাষ্ট্রের কনরাড এন হিলটন ফাউন্ডেশন ও আইসিডিডিআর,বির মধ্যকার একটি মঞ্জুরি চুক্তির আওতায় এ সহযোগিতা প্রদান করা হয়। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা (এইচএফএনসি), ২০টি এইচএফএনসি-সংশ্লিষ্ট উপকরণ, তিনটি পেশেন্ট মনিটর, ১৭০ ভায়াল ব্রড-স্পেকট্রাম অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভির এবং ১০০ ভায়াল অ্যান্টিকগুলেন্ট ইনজেকশন। এ সময় আইসিডিডিআর,বির প্রধান ডা. বাহারুল আলম ও ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত