বাঘকে হটিয়ে গ্রামবাসীই সাবাড় করল শেক্‌সপিয়ারের গরুটি

আপডেট : ২৪ মে ২০২১, ০৭:০৪ পিএম

সুন্দরবনে ঘাস খেতে গিয়ে বাঘের আক্রমণের শিকার একটি গরু উদ্ধার করে এনে জবাই করে মাংস ভাগাভাগি করে নিয়েছে গ্রামবাসী।

বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়ন সংলগ্ন সুন্দরবনে রবিবার এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ইউনিয়নের জয়মনির সড়কিরখালকুল এলাকার শেক্‌সপিয়ার বালার একটি গরু দুপুরের দিকে বাড়ি সংলগ্ন সুন্দরবনে ঘাস খেতে যায়। জঙ্গলে বিকেল ৭টার দিকে গরুটিকে বাঘে ধরে। এ সময় গরুটির ডাকাডাকি শুনে লোকজন ছুটে গিয়ে গরুটি উদ্ধার করে আনে, তখনো গরুটি জীবিত ছিল। বাঘ গরুটির গলায় কামড়ে ধরেছিল। পরে বন থেকে গরুটি লোকালয়ে নিয়ে এসে জবাই করে মাংস নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন গ্রামবাসীরা।

স্থানীয় ইউপি মেম্বর ফজলুর রহমান মল্লিক বলেন, আমরা বিকেলে ইউনিয়ন পরিষদে মিটিংয়ে ছিলাম সন্ধ্যায় সেখান থেকে এসে শুনেছি শেক্‌সপিয়ারের গরুটি জঙ্গলে গেলে বাঘে ধরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত