নবম-দশম শ্রেণি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

আপডেট : ২৮ মে ২০২১, ১২:১২ এএম

প্রথম অধ্যায় : ইতিহাস পরিচিতি

বহুনির্বাচনী

১. কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়?

ক. হেরোডোটাস

খ. লিওপোন্ড ফন্ র‌্যাংকে

গ. টয়েনবি

ঘ. ই এইচ কার

২. উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহ প্রামাণ করে

i. প্রাচীনকাল থেকেই বাংলাদেশ মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল

ii. বহুপ্রাচীন আমলে বাংলাদেশে নগর-সভ্যতা গড়ে ওঠে

iii. প্রাচীন বাংলার আধিবাসীদের ধ্যান-ধারণা অত্যন্ত উন্নত মানের ছিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                      খ. i ও iii     

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও

রিমা ঈদের ছুটিতে মা-বাবার সঙ্গে কুমিল্লার ময়নামতি জাদুঘর পরিদর্শনে যায়। সেখানে সে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি দেখতে পায়।

৩. রিমা ময়নামতি জাদুঘরে ইতিহাসের যে উপাদান দেখতে পায় তা

ii. লিখিত            ii. অলিখিত  iii. প্রত্নতত্ত্ব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                      খ. i ও iii     

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

৪. রিমা ময়নামতি জাদুঘর পরিদর্শন করে জানতে পারবে, প্রাচীন বাংলার

i. সামাজিক ইতিহাস

ii. অর্থনৈতিক ইতিহাস

iii. সাংস্কৃতিক ইতিহাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                      খ. i ও iii     

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

৫. ১৯৭১ সালে বাংলাদেশে কী সংগঠিত হয়?

ক. মুক্তি সংগ্রাম    খ. মুক্তি যুদ্ধ

গ. ভাষা আন্দোলন            ঘ. ঘূর্ণিঝড়

৬. ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ইতি+হাস       খ. ইতি+আস

গ. ইতিহ+আস     ঘ. ইতিহ+হাস

৭. ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে

ক. ইতিহ শব্দ থেকে

খ. ঐতিহ্য শব্দ থেকে

গ. ইতি শব্দ থেকে

ঘ. স্টরি শব্দ থেকে

৮. ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দেয়

ক. ইতিহাস                     খ. সভ্যতা

গ. কনসার্ট                       ঘ. সংস্কৃতি

৯. অতীতের শিল্প-সাহিত্য, সংস্কৃতি, ভাষা, শিক্ষা যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে কী বলে?

ক. ঐতিহ্য                       খ. ইতিহাস

গ. বিবর্তন                       ঘ. সংরক্ষণ

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও

হিরা ইতিহাসের স্বরূপ নিয়ে গবেষণা করতে গিয়ে অনুধাবন করেন দিন দিন এর পরিসর বৃদ্ধি পাচ্ছে। তাই ইতিহাস পাঠের প্রয়োজনীয়তাও তার কাছে বৃদ্ধি পাচ্ছে।

১০. হিরা ইতিহাস পাঠের ফলে কোনটি অর্জন করে না?

ক. দৃষ্টান্ত থেকে শিক্ষা

খ. জ্ঞানের পরিধি

গ. ধন-সম্পদ অর্জন

ঘ. ভালো-মন্দের পার্থক্য নির্ণয়

১১. হিরার কাছে ইতিহাস পাঠের প্রয়োজনীয়, কারণ

i. সচেতনতা বৃদ্ধি করে

ii. দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা

iii. বিচার-বিশ্লেষণ ক্ষমতা বাড়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                      খ. i ও iii     

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

১২. যে উপাদানের ভিত্তিতে জাতীয়তাবোধ গড়ে ওঠে

i. জাতীয় পরিচয়  ii. ইতিহাস

iii. ঐতিহ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                      খ. i ও iii     

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

১৩. ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলার যথার্থ কারণ কী?

ক. দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয়

খ. দর্শনের শিক্ষা দেয়

গ. সত্যনিষ্ঠ শিক্ষা দেয়

ঘ. বাস্তবিকভাবে শিক্ষা দেয়

১৪. জ্ঞান চর্চার আগ্রহ বাড়ার জন্য তুমি কী পাঠ করবে?

ক. সাহিত্য                      খ. ইতিহাস

গ. উপন্যাস                     ঘ. কবিতা

উত্তর

১. খ, ২. ঘ, ৩. গ, ৪. ঘ, ৫. খ, ৬. গ, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. গ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ক, ১৪. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত