জমি নিয়ে বিরোধ

ছোট ভাইকে হত্যা করে লাশ ঝোলানো হলো গাছে

আপডেট : ০৩ জুন ২০২১, ০৪:৫৩ এএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গাছে ঝোলানোর অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাট উত্তর পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বুধবার সকালে গ্রামের একটি আমগাছ থেকে ইয়াকুব আলীর (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার বড় ভাই জাবেদ আলী (৪৬) পলাতক রয়েছেন।

নিহতের স্ত্রী আর্জিনা বেগম বলেন, ‘দীর্ঘদিন ভাসুর জাবেদ আলীর সঙ্গে আমার স্বামীর জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল।  মামলা দেওয়ার পর আরও ক্ষিপ্ত হন তিনি।’

চিরিরবন্দর থানার ওসি সুব্রত সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, ইয়াকুব আলীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত