প্রথম অধ্যায় : ইতিহাস পরিচিতি
বহুনির্বাচনী
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১, ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আপন তার এলাকার যুবকদের নিয়ে যুবসংঘ করার উদ্যোগী হয়। সে ইতিহাসের বই পড়ার একটি পাঠচক্র তৈরি করে এবং যুবকদের নিয়ে উদয়ন নামে একটি যুবসংঘ প্রতিষ্ঠা করে।
১. ইতিহাস পড়ে আপন উপলব্ধি করে মানবসমাজ ও সভ্যতার বিবর্তনের সত্য-নির্ভর বিবরণ হচ্ছে
ক. অর্থনীতি খ. ইতিহাস
গ. দর্শন ঘ. ক্রমবিবর্তন
২. ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
৩. আপনের মতে ইতিহাসের বই পড়লে সবাই জানতে পারবে
i. ইতিহাস ঐতিহ্যের বিবরণ
ii. ইতিহাস অতীতের রীতিনীতি, আচার-আচরণ
iii. বর্তমান সব বিষয়ই অতীতের ক্রমবিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪. বিষয়বস্তু অনুসারে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৫. প্রতিটি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কেমন?
ক. একই খ. অভিন্ন
গ. ভিন্ন ভিন্ন ঘ. এক ও অভিন্ন
৬. বর্তমান সময়ের ইতিহাসকে কী বলা হয়?
ক. সাম্প্রতিক ইতিহাস খ. সমসাময়িক ইতিহাস
গ. বর্তমান ইতিহাস ঘ. সঠিক ইতিহাস
৭. ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হলো
ক. গবেষণা
খ. শুধু অতীত ঘটনাবলিচর্চা
গ. অতীতের বিভিন্ন চিহ্ন সংরক্ষণ
ঘ. যুদ্ধের বর্ণনা
৮. কোনটি অতীতমুখী?
ক. পৌরনীতি খ. অর্থনীতি
গ. ইতিহাস ঘ. ভূগোল
৯. বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা কীসের বৈশিষ্ট্য?
ক. ইতিহাসের খ. সাহিত্যের
গ. গণিতের ঘ. বিজ্ঞানের
১০. কোনটি ইতিহাসের অলিখিত উপাদান?
ক. সরকারি নথি, নথিপত্র খ. শিলালিপি, স্মৃতিস্তম্ভ
গ. চিঠিপত্র, দলিলপত্র ঘ. গল্প-কাহিনী, সাহিত্য
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
প্রকাশের পূর্বপুরুষরা জমিদার ছিলেন। তারা পূর্বপুরুষদের পুরনো দালানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। দালানটি দুর্বল হয়ে যাওয়ার কারণে ভেঙে ফেললে মুদ্রা, শিলামূর্তি, তাম্রলিপি ও ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এ ছাড়া সিন্দুকের মধ্যে পুরনো দিনের কিছু বই পাওয়া যায়।
১১. পুরনো দালানে পাওয়া উপাদানগুলোর মধ্যে ইতিহাসের লিখিত উপাদান কোনটি?
ক. ইমারতের ধ্বংসাবশেষ খ. বই
গ. মুদ্রা ঘ. শিলামূর্তি
১২. পুরনো দালানে ইতিহাসের যে উপাদানগুলো পাওয়া যায়
i. লিখিত উপাদান ii. অলিখিত উপাদান
iii. প্রত্নতাত্ত্বিক উপাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কোদালপুর ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজনের মধ্যে মারামারি হলে পরদিন পত্রিকায় প্রকাশিত হলো সাবেক চেয়ারম্যানের লোকজন বর্তমান চেয়ারম্যানের লোকজনকে বেদম পিটিয়েছে। অন্য একটি পত্রিকায় প্রকাশিত হলো বর্তমান চেয়ারম্যানের লোকজন সাবেক চেয়ারম্যানের লোকজনদের ভীষণভাবে আঘাত করেছে।
১৩. উদ্দীপকের ঘটনাটির ইতিহাস লিখতে হলে কোন বিষয়টি উপেক্ষা করতে হবে?
ক. ভৌগোলিক অবস্থান খ. কার্যকারণ
গ. সময় ঘ. আবেগ
১৪. উদ্দীপকের দুটি পত্রিকায় দুই ধরনের তথ্য প্রকাশ ইতিহাসের যেসব বৈশিষ্ট্যের অন্তরায়, তা হলো
i. নিরপেক্ষতা ii. সুষ্ঠু পর্যবেক্ষণ
iii. নিষ্ঠাবান দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫. ইতিহাসের উপাদান হলো
ক. লিখিত খ. অলিখিত
গ. জনশ্রুতি ঘ. লিখিত ও অলিখিত উভয়ই
১৬. ইতিহাসের মূল বিষয়বস্তু কী?
ক. রাজা-বাদশাহর কাহিনী
খ. যুদ্ধ-বিগ্রহের কাহিনী
গ. মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা
ঘ. গল্প ও রূপকথা
১৭. প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণই ইতিহাস উক্তিটি কোন ঐতিহাসিকের?
ক. লিওপোল্ড ফন র্যাংকে খ. হেরোডোটাস
গ. ড. জনসন ঘ. র্যাপসন
১৮. একই ইতিহাসের বর্ণনা, ব্যাখ্যা এক এক ঐতিহাসিক এক এক রকম দিয়ে থাকেন কেন?
ক. ইতিহাস কাহিনীনির্ভর বলে
খ. মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ও দৃষ্টিভিঙ্গ ভিন্ন ভিন্ন বলে
গ. ভিন্ন মানুষ ভিন্ন দেশের নাগরিক বলে
ঘ. ইতিহাস উপাদান নির্মিত বলে
উত্তর
১. খ, ২. ক, ৩. ঘ, ৪. ক, ৫. ঘ, ৬. গ, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. ক, ১১. খ, ১২. খ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. ক
