টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিমানবাহিনী প্রধা‌নের শ্রদ্ধা

আপডেট : ১৪ জুন ২০২১, ০১:৪৩ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমানবাহিনীর নব নিযুক্ত প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান (বিইউপি, এনএসডাব্লিউ সি, এফএডাব্লিউসি, পিএসসি)।

সোমবার বেলা ১২টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি যশোরের ফ্লাইট লেফটেন্যান্ট নাজমুল এর নেতৃত্বে একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় এসএস মেইনটেন্যান্স এয়ার ভাইস মার্শাল সাদ উদ্দিন আহমেদ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি যশোর এর অধিনায়ক এয়ার ভাইস মার্শাল কামরুল ইসলাম, গ্রুপ ক্যাপ্টেন মো. মাহাফুজ উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম-সেবা), ‌টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ,  উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাসসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত