ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় এক ওয়েলডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি ও দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন বাদৈর এলাকার খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা (৩৫) ও তার ছেলে জুবায়ের (৭) এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চ-ালখিল মহল্লার দ্বীন ইসলামের ছেলে আবদুল আহাদ (২২)। সবা থানার ওসি আলমগীর ভূঞা জানান, ফ্রিজ রাখার জন্য সকালে ঘরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিলেন গোলাম মাওলা ও তার স্ত্রী-সন্তান। এ সময় ঘরের স্টিলের আলমিরাতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন সবাই। ঘটনাস্থলেই মারা যান গোলাম মাওলা ও ছেলে জুবায়ের।
আবদুল আহাদের পরিবারের সদস্যরা জানান, আহাদ ভাদুঘরে হুজুরবাড়ি এলাকায় একটি ওয়ার্কশপে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গতকাল দুপুরে ওয়ার্কশপের ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
