সিলেটে করোনাকালে ধুমধাম বিয়ে আয়োজন করায় জরিমানা

আপডেট : ২৬ জুন ২০২১, ১২:২০ এএম

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে চলমান ‘কঠোর বিধিনিষেধের’ মধ্যেও ধুমধাম বিয়ের আয়োজন করায় সিলেটে দুটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সিলেট নগরীর তালতলার হোটেল হিলটাউনে ও মিরবক্সটুলার রেইনবো গেস্ট হাউজে দুটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল হিলটাউন কর্তৃপক্ষকে ১ লাখ টাকা, রেইনবো গেস্ট হাউস কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা এবং বিয়ে আয়োজনে যুক্ত আরেক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করে।

সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন জানান, করোনা সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে। কিন্তু এসব বিধি লঙ্ঘন করে দুটি হোটেলে বিপুল লোক সমাগমের মাধ্যমে বিয়ের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত