সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। খোলা থাকবে বেশির ভাগ শাখা ও উপশাখা।
তবে বৃহস্পতিবার থেকে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আসবে। তখন ব্যাংকের কোন কোন শাখা খোলা থাকবে, বুধবারের মধ্যে সেই সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় ব্যাংক।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার সোমবার থেকে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আর বৃহস্পতিবার সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।
গত বছর করোনা সংক্রমণের শুরু থেকে সীমিত পরিসরে ব্যাংক সেবা চালু আছে। তবে বিভিন্ন সময়ে সেবার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। এবারও সীমিত আকারে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
