রংপুর আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ প্যানেলের জয়

আপডেট : ০১ জুলাই ২০২১, ০৩:৫৭ পিএম

রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী প্যানেলের জয় হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হয়ে বিরতীহিনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে নির্বাচন। ফলাফল রাত ৩টার পর ঘোষণা করা হয়।

নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটির ১৫ জনই আওয়ামী লীগের। শুধুমাত্র ২ জন কার্যকরী সদস্য বিএনপি প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ প্যানেলের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামানিক নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ প্যানেলের অন্যরা হলেন সহ-সভাপতি জহিরুল আলম, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ আকতার হোসেন জুয়েল, বার ভবন সম্পাদক মোস্তফা জামান, লাইব্রেরি সম্পাদক রুহুল আমিন তালুকদার, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আবু সুফিয়ান হিরু, ক্রীড়া ও সাংস্কৃকিত সম্পাদক প্রশান্ত কুমার, কার্যকরী সদস্য ফজলুল হক ফাহিম, গোলাম মওলা চৌধুরী, রাশেদুল ইসলাম রাসেল, মাহমুদুল ইসলাম রানা, আহসানুল হাবীব মিলন, মীর আশরাফুল ইসলাম লানজু ও বিএনপি প্যানেল থেকে নির্বাচিত কার্যকরী সদস্য এ এস এম মাহমুদুল ইসলাম সেলিম ও ফাতেমা আখতার কণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত