ভার্চুয়াল আদালত

৫৫ কার্যদিবসে ৭৩ হাজার হাজতি জামিনে মুক্ত

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১১:০২ পিএম

করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে মানুষের চলাচলে সরকার ঘোষিত বিধিনিষেধের (লকডাউন) মধ্যে গত ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৫৫ কার্যদিবসে অধস্তন ভার্চুয়াল আদালতে শুনানির মাধ্যমে ৭৩ হাজার ৭৫ জন হাজতি জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৫৫ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ৪৩ হাজার ৯৬১টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। এতে মোট ৭৩ হাজার ৭৫ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

সাইফুর রহমান বলেন, গত ২০ থেকে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারা দেশে বিচারকাক চলাকালীন সময়ে কিছু কিছু জেলায় স্থানীয় ‘বিধিনিষেধের’ কারণে ভার্চুয়াল আদালত পরিচালিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত