বাঁশখালীতে মাছের প্রজেক্টে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৮:৩২ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ের হালুয়াঘোনা এলাকার মাছের প্রজেক্টে বিদ্যুৎস্পৃষ্টে ২ জন মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে লাশ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গার আবদুস সোবহানের ছেলে মো. শাহাজান (৩০) ও একই এলাকার লোকমান হাকিমের ছেলে রায়হান উদ্দীন আকাশ (২৫)।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ধারণা করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলা সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ের হালুয়াঘোনা এলাকার মাছের প্রজেক্টে শ্রমিক হিসেবে কাজ করতেন মো. শাহাজান ও রায়হান উদ্দীন আকাশ।

মোটর দিয়ে পানি সেচতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে মারা গিয়ে প্রজেক্টের পানিতে বৃহস্পতিবার বিকেলে ভাসতে থাকলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বাঁশখালী রামদাশ হাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন।

তিনি বলেন, বেলা আড়াইটার দিকে মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশকে স্থানীয় লোকজন খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মোটর দিয়ে পানি সেচতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ে সাতকানিয়ার কাঞ্চনা এলাকার এক ব্যক্তির মাছের প্রজেক্টে কাজ করতে গিয়ে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে অবগত হলেও বিস্তারিত অবগত নন বলে জানান।

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ের হালুয়াঘোনা এলাকার মাছের প্রজেক্টে বিদ্যুৎস্পৃষ্টে ২ জন মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে লাশ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গার আবদুস সোবহানের ছেলে মো. শাহাজান (৩০) ও একই এলাকার লোকমান হাকিমের ছেলে রায়হান উদ্দীন আকাশ (২৫)।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ধারণা করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলা সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ের হালুয়াঘোনা এলাকার মাছের প্রজেক্টে শ্রমিক হিসেবে কাজ করতেন মো. শাহাজান ও রায়হান উদ্দীন আকাশ।

মোটর দিয়ে পানি সেচতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে মারা গিয়ে প্রজেক্টের পানিতে বৃহস্পতিবার বিকেলে ভাসতে থাকলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বাঁশখালী রামদাশ হাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন।

তিনি বলেন, বেলা আড়াইটার দিকে মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশকে স্থানীয় লোকজন খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মোটর দিয়ে পানি সেচতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ে সাতকানিয়ার কাঞ্চনা এলাকার এক ব্যক্তির মাছের প্রজেক্টে কাজ করতে গিয়ে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে অবগত হলেও বিস্তারিত অবগত নন বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত