ফেইসবুকে কটূক্তি

বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০১:৪৯ এএম

দেশের রাজনীতিবিদদের নিয়ে ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে ঝালকাঠিতে জিজিটাল নিরাপত্তা আইনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালের নামে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জেলার রাজাপুর থানায় মামলাটি করেন রাজাপুর উপজেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির খান।

মামলার বাদী সাব্বির খান বলেন, রফিকুল ইসলাম জামালের ফেইসবুক আইডির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের নিয়ে মিথ্যা পোস্ট দেশের অভ্যন্তরে ব্যাপকভাবে প্রচার হলে দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা থাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত