রাজধানীর তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক জাল স্ট্যাম্পসহ গতকাল বৃহস্পতিবার সকালে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুর রহমান হাওলাদার (২২) ও মো. আবুল কালাম শিকদার (৩৩)।
গতকাল বিকেলে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, চক্রটি ৪ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি করত মাত্র ৩২ হাজার টাকায়। ইতিমধ্যে তারা প্রায় আড়াই কোটি টাকার বেশি জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি বাজারে ছড়িয়ে দিয়েছে।
