মিরসরাই ট্র্যাজেডির

১০ বছর পালিত শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষার্থীদের স্মরণ

আপডেট : ১১ জুলাই ২০২১, ১১:৪০ পিএম

মিরসরাই ট্র্যাজেডির ১০ বছর উপলক্ষে গতকাল রবিবার সকালে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’-এ ফুল দিয়ে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, শিক্ষকসহ বিভিন্ন সংগঠন। করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর সংক্ষিপ্ত কর্মসূচি হিসেবে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘মুজিব শতবর্ষ উপলক্ষে ট্র্যাজেডিতে নিহত কোনো শিক্ষার্থীর পরিবারের প্রয়োজন হলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের ঘর দেওয়ার ব্যবস্থা করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত