চৌগাছায় মুখমণ্ডলে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০২১, ০৯:৩৬ পিএম

যশোরের চৌগাছায় মুখমণ্ডলে স্কচ টেপ মোড়ানো অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লস্কারপুর শ্মশানঘাট মাঠের একটি পাট খেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

চৌগাছা থানার এসআই আতিক জানান, স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, মরদেহের মুখমণ্ডল সাদা টেপ দিয়ে মোড়ানো ছিল। রবিবার রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত