বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ জেলায় পৌঁছে দিতে বিশেষ বাস সার্ভিস শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় ক্যাম্পাস থেকে পাঁচটি রুটে শিক্ষার্থীদের নিয়ে বাস ছেড়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলের ব্যবস্থাপক মো. মেহেদী হাসান বলেন, বিশেষ বাস সার্ভিস পাওয়ার জন্য ১ হাজার ৪৬৪ শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের নির্ধারিত জেলায় পৌঁছে দিতে প্রথম দিনে মোট ছয়টি বাস ছেড়ে গেছে ক্যাম্পাস থেকে।
