জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বিশ্ববিদ্যালয়ে কর্মরত একাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীর আক্রান্তের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেছেন।
গতকাল শুক্রবার ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রধান ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো. এমদাদুর রাশেদ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. রিয়াজুল ইসলাম, মানবসম্পদ বিভাগের সহকারী অধ্যাপক রিমন সরকার, পরিকল্পনা দপ্তরের নির্বাহী প্রকৌশলী জোবায়ের হোসেন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
