নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদীবন্দরে আধুনিকায়নের কাজ বাস্তবায়ন হলে দুপ্রান্তে ভাঙন হবে না। ঘাটগুলো থাকবে ঝুঁকিমুক্ত। এ ছাড়া নৌপথগুলোর নাব্য ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ের সার্বিক তদারকি করছে মন্ত্রণালয়।
গতকাল শুক্রবার বিআইডব্লিউটিএর জাহাজযোগে পাটুরিয়া ও দৌলতদিয়ার নদীভাঙন এবং ‘পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়ন প্রকল্প’ এলাকা পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘পাটুরিয়া ও দৌলতদিয়া নদীবন্দরে ১ হাজার ৩৫১ কোটি টাকা ব্যয়ে আনুষঙ্গিক সুবিধাদিসহ আধুনিকায়নের কাজ বাস্তবায়ন করা হবে। এতে করে জনগণের দুর্ভোগ কমে যাবে।’
