মঙ্গলবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে ৪০ টি পরিবারের উদ্যাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা ও কোরবানি।
২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সাথে মিল রেখে ঈদ পালন করে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮ টায় স্থানীয় গ্রামের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। স্থানীয়রা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।
তবে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করলেও কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি মুসল্লিদের।
নামাজ শেষে পশু কোরবানি করেন মুসল্লিরা।
