চলমান কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দেশের চার জেলায় অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে অঙ্কুর ফাউন্ডেশন নামে একটি সমাজিক সংগঠন।
বুধবার বগুড়া, সিরাজগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়িতে ককয়েকশো পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ কেজি তেল।
ফাউন্ডেশনটির বগুড়া জেলা অ্যাম্বাসেডর তানভীর হাসান বলেন, অঙ্কুর ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলার ৫০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আগামীতে আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইনটেলের প্রধান প্রকৌশল ড. শায়েস্তাগীর চৌধুরী স্যারের তত্ত্বাবধানে আরো সাহায্য করার চেষ্টা করব।
ফাউন্ডেশনটির অ্যাম্বাসেডর নিলয় কুমার বিশ্বাস বলেন, অঙ্কুর ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে।
