ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লার তিতাস উপজেলা প্রকৌশলী ওয়াহেদুর রহমান মারা গেছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলার উপসহকারী প্রকৌশলী জাহিদ হোসেন। তিনি বলেন, দুই মাস আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর গত ২৬ জুলাই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে গত বুধবার সকালে তার পরিবার এসে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডেঙ্গু ধরা পড়ে। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানেই মারা যায়।
প্রকৌশলী ওয়াহেদুর রহমান গত বছর ২০ ডিসেম্বর তিতাস উপজেলায় যোগদান করেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়।
