ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২:৫৬ এএম

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ও মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের কমিটিতে মোহাম্মদ আল আমিনকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এক বছর মেয়াদি এ কমিটিতে সহ-সভাপতি ২৪ জন এবং ৯ জন করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া নওশেল আহমেদ অনিকে আহ্বায়ক করে তিন মাস মেয়াদি মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে সাতজন ও সদস্য হিসেবে ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গত শনিবার রাতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর করা পৃথক বিজ্ঞপ্তিতে এই দুই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়া তানভীর জুবায়ের ইসলাম তারিন, অমিত মিশ্র, মো. শরিফুল ইসলাম ও মো. কামরুল ইসলামকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছে বলে জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত