করোনা আক্রান্ত দুস্থদের ওষুধ দিচ্ছে বিএনপি

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০৬:০৭ পিএম

ঝিনাইদহে করোনায় আক্রান্ত দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে জেলা বিএনপি। বুধবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এসএম মশিয়ুর রহমান, সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য সচিব মাহবুবুর রহমান শেখরসহ অন্যরা।

আয়োজকরা জানান, ঝিনাইদহের ছয় উপজেলার বিভিন্ন গ্রামে করোনায় আক্রান্ত দুস্থ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওষুধ বিতরণ করা হচ্ছে। দুস্থ রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসকদের পথ্য অনুযায়ী ওষুধ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত