ভ্যানের ধাক্কায় মারা গেল সেন্ট্রাল পার্কের সেই বিখ্যাত পেঁচা

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১০:৫৯ এএম

নিউইয়র্কবাসীর কাছে খুবই পরিচিত ছিল বেরি। ভালোবেসে সেন্ট্রাল পার্কের পেঁচাটিকে এই নামে ডাকত সবাই।

কিন্তু সবার প্রিয় বেরি আর নেই। পার্কের কাজে থাকা এক ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছে পেঁচাটি। নিচু হয়ে খাবার খোঁজার সময় এই দুর্ঘটনার শিকার হয় বেরি। এমনটাই জানিয়েছে সেন্ট্রাল পার্ক কর্তৃপক্ষ।

উত্তর আমেরিকার এই বড় প্রজাতির পেঁচা ‘বেয়ার্ড আউল’ নামে পরিচিত। পৃথিবীতে তাদের সংখ্যা খুব বেশি নেই।

বেরির মৃত্যুতে শোক প্রকাশ করেছে পাখি প্রেমীরা। ‘আশ্চর্য সুন্দর’ পেঁচাটির সঙ্গে অনেকে তাদের স্মৃতি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেন্ট্রাল পার্কের পরিদর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল বেরি। বিশেষ করে, গত বছর যখন করোনা মহামারি ভয়াবহ থাবা বসায় পৃথিবীতে। অনেক পাখি প্রেমী ও পর্যবেক্ষক সেন্ট্রাল পার্কের আবাসিক তারকা পেঁচাটিকে দেখতে আসতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত