বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় খাদ্যসামগ্রী এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। আট হাজার পরিবারে খাদ্যসামগ্রী এবং দুই হাজার শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ। গতকাল রবিবার দিনভর দুই উপজেলার বিভিন্ন স্থানে এসব উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সবার আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের নেতারা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।
×
