গাজীপুরের কালীগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে। গতকাল বুধবার জামালপুর ইউনিয়নের দোলন বাজারে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এ মানববন্ধন এবং প্রতিবাদ মিছিলে যোগ দেয়।
মামলার বাদী স্থানীয় মিজানুর রহমান মোল্লা অভিযোগ করেন, ইয়াবা বিক্রিতে বাধা ও জমি নিয়ে বিরোধের জেরে গত ১৭ জুলাই কলাপাটুয়া গ্রামের বাড়িতে জোবায়ের মোল্লা, শরিফুল মোল্লা, শাকিল মোল্লা রাব্বির নেতৃত্বে ১০-১৫ বাড়িতে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা তাকে ও তার ছেলে, মাসহ কয়েকজনকে কুপিয়ে জখম করে এবং আলমারি ভেঙে চার ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি জেনে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
