জাতীয় শোক দিবস

সেনানিবাসে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ লেডিস ক্লাবের

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১১:৫৩ পিএম

জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। সেনাবাহিনী প্রধানের সহধর্মিণী এবং ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বেগম নুরজাহান আহমেদের উদ্যোগে ক্লাবের সদস্যদের পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় অসহায়, গরিব-দুঃখী মানুষের মধ্যে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় লেডিস ক্লাব ঢাকা সেনানিবাসের সভানেত্রী, সহ-সভানেত্রী; সেনা পরিবার কল্যাণ সমিতি, ঢাকা অঞ্চলের সভানেত্রী এবং চিলড্রেন ক্লাব, ঢাকা অঞ্চলের সভানেত্রীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত