মাদারীপুরে শেখ রাসেল কলেজে আইসিটি ভবন উদ্বোধন

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৩:৪৬ পিএম

মাদারীপুর শেখ রাসেল কলেজ আইসিটি ভবন উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুরে শেখ রাসেল মহাবিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট নান্দনিক আইসিটি ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

উদ্বোধনের পরে শেখ রাসেল কলেজের আইসিটি ভবনের নতুন সভাকক্ষে  আলোচনা সভার আয়োজন করা  হয়।

এ সময় ডা. মো. মোজ্জামেল হক খান কলেজে অধ্যক্ষ আ. হালিম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপ-কর-কমিশনার মুক্তিযোদ্ধা আ. কাদের মোল্লা, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান, স্থানীয় সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, শেখ রাসেল কলেজের প্রতিষ্ঠাতা জাকির হোসেন হিরুসহ স্থানীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত