সারা দেশের তৈরি পোশাক কারখানাগুলোতে কর্মরত শ্রমিকদের সরকার করোনাভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। গতকাল বুধবার দুপুরে সাভারের রেডিওকলোনি এলাকায় আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার লিমিটেড গার্মেন্টস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ সময় আরও বলেন, করোনাকালীন বাংলাদেশের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং রপ্তানি খাতে ১৩ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে। আমাদেরদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। তাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে।নতুন এ কারখানাটি উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। নতুন এই পোশাক কারখানাটিতে প্রায় ১০ হাজার শ্রমিকের কর্মসংস্থান তৈরি হয়েছে। পরে তিনি সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
