কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৫ পিএম

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে দুজন ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়ে আরো তিনজন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার সকালের দিকে শহরের পাশে ধরলা সেতুর নিকট একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ১০টার দিকে নাগেশ্বরী থেকে একটি আটোরিকসা যাত্রী নিয়ে কুড়িগ্রামের দিকে আসছিল। এ সময় আটোটি ধরলা সেতুর পূর্ব দিকের মোড়ে আসলে, একই দিকে থেকে আসা একটি চলন্ত ট্রাকটরের ডালা খুলে গেলে তা যাত্রীবাহী অটোর ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত অবস্থায় চারজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দুপরের দিকে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার ঘোষের খাল গ্রামের মাসুদুর রহমানের ছেলে অটোচালক মো. হাবিবুল্লাহ (২৪), নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বামনপাড়া গ্রামের গৃহবধূ রাবেয়া বেওয়া ( ৬২) এবং একই গ্রামের নুর আলী।

 খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিষ ঘটনাস্থল থেকে দু জনের লাশ উদ্ধার করে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত