ষড়যন্ত্র করে তারেক রহমানের ইমেজ নষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘তারেক রহমান নির্যাতিত ও নিপীড়িত নেতা। তার নেতৃত্ব একদিনে তৈরি হয়নি। তিনি তৃণমূল থেকে ধারাবাহিকভাবে বর্তমানে পদে আসীন হয়েছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় কারাগারে পাঠানোর পর তিনি গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। রাতদিন পরিশ্রম করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
