প্রতিদিন একবাটি পাকা পেঁপে খেলে মিলবে যেসব উপকার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৮ এএম

প্রতিদিন একবাটি পাকা পেঁপে দিয়ে দিন শুরু করতে পারলে অনেক উপকারিতা পাবেন। পেঁপে পুষ্টিতে ভরপুর।

চোখের জন্য: পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন ‍এ ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা চোখের জন্য খুব ভালো। এছাড়াও অনেকের কর্নিয়ার সমস্যা থাকে। দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলে কিন্তু রেটিনার সমস্যাও আসে। তাই যাঁদের চোখের সমস্যা রয়েছে তাঁরা অবশ্যই খান পেঁপে।

হজম সমস্যায়: পেঁপের মধ্যে থাকে ফাইবার, থাকে পানিও। যা আমাদের হজমে সাহায্য করে। আর পেঁপের মধ্যে থাকে অনেক রকম এনজাইম। যা খাবারকে ভেঙে হজমে সাহায্য করে। সেই সঙ্গে কোশ গুলোকেও নানা ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। খাওয়ার ৩০ মিনিট আগে কিংবা খাওয়ার এক ঘণ্টা পরেও এক বাটি পেঁপে খেতে পারেন।

ত্বকের বার্ধক্য রোধে: শরীর যদি ভেতর থেকে ভালো থাকে তাহলে কিন্তু শরীরও ভালো থাকে। আর সেই প্রভাব কিন্তু ত্বকের উপরেও পড়ে। পেঁপের মধ্যে থাকা ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য খুব ভালো কাজ করে।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে: পেঁপে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ২০০ শতাংশ ভিটামিন সি পাওয়া যায় এই পাকা পেঁপে থেকেই। এর ফলে শরীর যেমন অনেক রকম ইনফেকশনের হাত থেকে বাঁচে তেমনই রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত