কক্সবাজারে উড়ন্ত প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে নারী আহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে উড়ন্ত প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে এক নারী (২৬) পর্যটক আহত হয়েছেন। আহত নারী পর্যটক ঢাকা খিলক্ষেত এলাকার তারিকুল হকের স্ত্রী। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পাশে দরিয়ানগর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের (পর্যটন ও প্রটোকল সেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কক্সবাজার দরিয়া নগর সৈকত পয়েন্টে মো. ফরিদের মালিকানাধীন উড়ন্ত প্যারাসেইলিং থেকে এক নারী পর্যটক ছিটকে পড়ে আহত হয়েছেন। তার দু’পা গুরুত্বর আঘাত পেয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত নারীর স্বামী জানান, ‘বুধবার স্ত্রীকে নিয়ে কক্সবাজার ভ্রমণে আসেন। ভ্রমণের এক পর্যায়ে দরিয়ানগরে প্যারাসেইলিং দেখে স্ত্রী তিন্নি আকতার প্যারাসেইলিং উড়তে আগ্রহী হন। তার আগ্রহের কারণে প্যারাসেইলিংয়ে ওড়ার পর নামার সময় ছিটকে পড়েন। এতে তার দু’পায়ে প্রচণ্ড আঘাত পান। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয়। এখনও তার অবস্থা আশঙ্কাজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত