দেশের সিনে ইন্ডাস্ট্রি বদলে দিতে ১৩০ কোটি টাকা চাইলেন দীপন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৪ এএম

ধুঁকে ধুঁকে চলছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি। প্রায় ধ্বংসের পর্যায়ে নেমে আসা সিনে ইন্ডাস্ট্রি নিয়ে উদ্বিগ্ন সিনেমা সংশ্লিষ্টরা। বিশেজ্ঞরাও ভাবছেন, কীভাবে এই সিনে ইন্ডাস্ট্রিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যায়। নন্দিত পরিচালক দীপঙ্কর দীপনও সিনে ইন্ডাস্ট্রি নিয়ে বেশ উদ্বিগ্ন। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই উদ্বেগের কথা প্রকাশ করেন। তবে এই নির্মাতা শুধু উদ্বেগ জানিয়েই ক্ষান্ত হননি, সমাধানের কথাও ভাবছেন। দীপন সর্বশেষ জানালেন, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে বদলে দিতে খুব বেশি টাকার প্রয়োজন নেই, মাত্র ১৩০ কোটি টাকা হলেই পুরো ইন্ডাস্ট্রিকে বদলে দেওয়া যাবে, গড়ে তোলা যাবে লাভজনক ইন্ডাস্ট্রি হিসেবে।

দীপঙ্কর দীপন সাামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘আমাকে ১৩০ কোটি টাকা ১৫ বছরের জন্য বিনা সুদে  লোন দেন,  বাংলাদেশের মূলধারার সিনেমা আমি বদলে দেব। নতুন ছবি, টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ৭ জন তৈরি পরিচালক, টেকনিক্যাল ম্যান পাওয়ার  তৈরি করে দেব। প্রমিস। ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। গ্যারান্টি  দিয়ে  টাকার দায়ও নেব। আমার শর্ত একটাই- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং এর  চেতনায় বিশ্বাসী আমি দেশ ও সিনেমাকে ভালোবেসে  সৎ উদ্দেশ্য নিয়ে এসেছি- আপনাকেও সততা, ভালোবাসা ও ব্যবসায়িক মনোভাব নিয়ে  আসতে হবে। আগ্রহী থাকলে আসেন প্রেজেন্টশান নিয়ে বসি।’

সর্বশেষ এই পরিচালক তার কথাগুলো ছড়িয়ে দিতেও অনুরোধ করে বলেন, ‘পোস্ট টা শেয়ার দিন যদি জায়গা মতো পৌঁছায়।’

২০১৭ সালে ঢাকা অ্যাটাক ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান দীপঙ্কর দীপন। ছবিটি ব্যাপক সাড়া ফেলে। দীপঙ্কর দীপন এখন ব্যস্ত রয়েছেন ‘অন্তর্জাল’ সিনেমার শুটিং নিয়ে। এর আগে শেষ করেছেন অপারেশন সুন্দরবন ছবির কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার পরিচালিত ‘ঢাকা ২০৪০’।

Subscribe to Watch DeshRupantor

×
সর্বশেষ সর্বাধিক পঠিত