দিনাজপুরে নৌ প্রতিমন্ত্রী

জিয়া-এরশাদ ধর্ম দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছেন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫ পিএম

জিয়াউর রহমান-এরশাদ-খালেদা জিয়া জাতিকে ধর্ম দিয়ে বহুবার বিভক্ত করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, হিন্দু-মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে রাষ্ট্রকে জিয়া-এরশাদ-খালেদা জিয়ারা দেশকে ছিন্নভিন্ন করার চেষ্টা করেছেন। কিন্তু তারা কখনই সফল হতে পারেননি।

গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বিরলের মঙ্গলপুরে শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দিরের (গৌরাঙ্গ আশ্রম) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ কীভাবে ভালো থাকবে তারা সে কথা বলে না। তারা শুধু এতিমের টাকা আত্মসাৎ করা খালেদা জিয়ার মুক্তি দাবি করবে। আর সাত সমুদ্র তের নদীর ওপারে এক অপরাধী বসে আছে, তার সঙ্গে তারা যোগাযোগ করে কীভাবে বাংলাদেশ দখল করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত