‘খালেদার গণজোয়ারই পারে ভোট ডাকাতদের ক্ষমতা থেকে নামাতে’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৬ পিএম

বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, যাকে তাকে ক্ষমতায় না এনে একটি পরিচ্ছন্ন সুশীল সরকারকে ক্ষমতায় আনতে হবে।

তার ভাষ্যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে গণজোয়ারই পারে ভোট ডাকাতদের ক্ষমতা থেকে নামাতে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় একজন মানুষ খালেদা জিয়া। তার পক্ষে গণজোয়ারই পারে ভোট ডাকাতদের ক্ষমতা থেকে নামাতে। অথচ খালেদা জিয়া জেল থেকে বের হওয়ার পর উচিত ছিল তাকে হুইল চেয়ারে করে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে নিয়ে যাওয়া। সেটাই তো পারা সম্ভব হয়নি।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক  মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল (অব.) ইব্রাহিম ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত