রূপগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী সভা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে  ইউনিয়নের বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় নাওড়া পূর্বপাড়া হরি ওম শ্মশান মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলমের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বাবু বিধান কৃষ্ণ রায়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংধনু গ্রুপের পরিচালক মো. মিজানুর রহমান।

এ সময় হিন্দু ধর্মাবলম্বীর সবাই আগামী নির্বাচনে মিজানুর রহমানের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন রংধনুর চেয়ারম্যান। পরে হরি ওম মাঠে হরি ওম মন্দির ও আধুনিক শ্মশানের উদ্বোধন করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত