প্রধানমন্ত্রীর জন্মদিনে নৌকাবাইচ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০১:১২ এএম

আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে ওইদিন বুড়িগঙ্গায় নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ আয়োজন করেছে। গতকাল রবিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিকেল ৪টায় কেরানীগঞ্জের বরিশুর লঞ্চঘাটে নৌকাবাইচের উদ্বোধন করবেন। এতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত