রূপগঞ্জের কারখানার আরেক শ্রমিকের মরদেহ হস্তান্তর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুস কারখানা অগ্নিকান্ডে নিহত ইসমাইল হোসেন নামে আরও এক শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়। ইসমাইল নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউসুফের ছেলে।

গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুস কারখানার ১৪ নম্বর গুদামের ছয়তলা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত