চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের প্রলোভন দিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৮ সেপ্টেম্বর রাতে বাঁশখালী থানার নারী শিশু নির্যাতন আইনে ওই কলেজছাত্রী বাদী হয়ে তার বন্ধু আরিফুল ইসলাম টিপু (২৮) কে আসামি করে মামলা করা হয় ।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, আরিফের সঙ্গে বিয়ের কথা হয়েছে মেয়েটির। সেই সূত্রে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করে সে। পরে বিয়ে না করে সময়ক্ষেপণ করলে মেয়েটি ছেলের বাড়ি গেলে ছেলেটির বাবা মেয়েটিকে ধাক্কা দিয়ে বের করে দেয়।
বাঁশখালী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন চাকমা বলেন, বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে কলেজছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
অভিযুক্তকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
