চতুর্থ অধ্যায় : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (৩২৬ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১২০৪ খ্রিস্টাব্দ)
বহুনির্বাচনী
১. মালোবের যশোবর্মণ কত সালে বাংলা আক্রমণ করেন?
ক. চতুর্থ খ. পঞ্চম
গ. ষষ্ঠ ঘ. সপ্তম
২. বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারাবাহিক ধারণা লাভ করা যায়
i. পাল শাসনামল থেকে
ii. মৌর্য শাসনামল থেকে
iii. গুপ্ত শাসনামল থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. কোন পাল রাজা যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারেননি?
ক. দেবপাল খ. মহীপাল
গ. গোপাল ঘ. ধর্মপাল
৪. প্রাসিয়র জাতির রাজধানী কোথায় ছিল?
ক. পালিবোথরা খ. পাঞ্জাব
গ. কাশ্মীর ঘ. কুচবিহার
৫. ‘মাৎস্যন্যায়’-এর অবসান ঘটে কীভাবে?
ক. সেনদের আগমনে খ. গুপ্তদের আগমনে
গ. মৌর্যদের আগমনে ঘ. পালদের আগমনে
৬. পাল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন?
ক. রামপাল খ. ধর্মপাল
গ. দেবপাল ঘ. মহীপাল
৭. হর্ষবর্ধনের সঙ্গে কার মিত্রতা হয়?
ক. ভাস্কর বর্মণ খ. ভাস্কর বর্মণ
গ. জয়া বর্ধন ঘ. বল্লাল সেন
৮. পাল বংশের পতন ঘটে কার হাতে?
ক. অজয় সেন খ. লক্ষণ সেন
গ. বিজয় সেন ঘ. বল্লাল সেন
৯. ধর্মপাল ভাগলপুরে কী নির্মাণ করেন?
ক. মঠ খ. প্রাসাদ
গ. রাজবাড়ি ঘ. চিকিৎসাকেন্দ্র
১০. মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্ট পূর্বাব্দে?
ক. ৩২০ খ্রিস্ট পূর্বাব্দে খ. ৩২১ খ্রিস্ট পূর্বাব্দে
গ. ৩২২ খ্রিস্ট পূর্বাব্দে ঘ. ৩২৩ খ্রিস্ট পূর্বাব্দে
উত্তর
১. গ, ২. ক, ৩. খ, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. খ
