‘মা ঘুমাচ্ছে’ ভেবে মৃত মায়ের সঙ্গে কয়েকদিন ছোট্ট দুই বোন

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৭:২২ পিএম

পাঁচ ও সাত বছর বয়সী দুই বোন মা ঘুমাচ্ছে ভেবে মৃত মায়ের সঙ্গেই একটি অ্যাপার্টমেন্টে বেশ কয়েক দিন কাটিয়ে দিয়েছে। ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে লে ম্যানস শহরে ঘটেছে এমন ঘটনা।

‘চুপ থাকুন, মা ঘুমাচ্ছেন’ এভাবেই বুধবার পুলিশ কর্মকর্তাদের ধ্মক দিচ্ছিল ছোট্ট দুই বোন। দুই বোনের স্কুল থেকে পুলিশকে জানানো হয় যে, তারা অনেকদিন ধরেই স্কুলে আসছে না। এরপরই পুলিশ তাদের অ্যাপার্টমেন্টে খোঁজ নিতে আসে।

পুলিশ কর্মকর্তারা জোর করে ঘরের ভেতরে প্রবেশ করে তাদের মায়ের লাশ আবিষ্কার করেন। ১৯৯০ সালে আইভরি কোস্টে জন্মগ্রহণ করা ওই নারীর মাত্র ৩১ বছর বয়সেই মৃত্যু হয়েছে।

মা হারানো দুই মেয়েকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তাদের পালক বাবা-মায়ের কাছে দেওয়া হয় এবং তাদের মানসিক কাউন্সেলিং করা হয়।

তারা তাদের মৃত মায়ের সাথে অ্যাপার্টমেন্টে ঠিক কতদিন কাটিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

লে মেনস শহরের প্রসিকিউটর ডেলফাইন দেওয়াইলি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা একে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছি না। ময়না তদন্তে তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে কয়েকদিন পর ছোট্ট মেয়েদের কাছ থেকে সাক্ষ্য নেওয়ার করার চেষ্টা করব’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত