নানার বাড়ি পানিতে ডুবে সাংবাদিকের ছেলের মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১০:১০ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি আলহাজ্ব তারিক বিল্লাহ খানের ছেলে আহমেদ সফির (৫) মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি... রাজিউন)।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মধ্য চারিগ্রাম পুরুষ-নারী মাদ্রাসার পরিচালক এবং সাংবাদিক আলহাজ্ব তারিক বিল্লাহ খানের স্ত্রী দু’দিন আগে ছেলেকে নিয়ে অরঙ্গবাদ বাবার বাড়ি বেড়াতে যান। রবিবার (৩ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আহমদ সফি মারা যায়। তার জানাজা নামাজ বাদ এশা মধ্য চারিগ্রাম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরিবারে বইছে শোকের মাতম।

এ মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সিংগাইর প্রেসক্লাবের সব সাংবাদিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত